রাখী মানে নয়তো কেবল
সুতোর বন্ধন।
রাখী মানে ভালোবাসা
হৃদয়ের স্পন্দন।
রাখী মানে ভ্রাতৃত্ববোধ
নতুন দিনের স্বপ্ন।
রাখী বাধা মানেনা কোনো
জাতি, ধর্ম, বর্ণ।
রাখীর দিনে তাই এসো আজ
মনের দুয়ার খুলে।
আনন্দে সব মেতে উঠি
হিংসা দ্বেষ ভুলে।
—-অমিত মজুমদার

কবি অমিত মজুমদার, কলকাতা বিশ্ববিদ্যালয় এর বিজ্ঞান শাখার একজন স্নাতকোত্তর, নিবাস কলকাতায়, জৈব সার ও জৈব উপকরণ প্রস্তুতকারক সংস্থায় কর্মরত। ছোট্ট থেকে কবিতা লেখা সখে বা কারোর অনুরোধে।
অমিত মজুমদার এর আরো লেখা পড়তে ক্লিক করুন ক্ষণিকের-স্মৃতি হঠাৎ খুঁজে পাওয়া দীন-ভিখারি