সামনে পরে রয়েছে একটা বিশাল মেলা,
কিন্তু এটা কেমন খেলা ?
মেলায় এই জীবন যেন একলা
কখনও প্রাইমারী, কখনও উচ্চ বিদ্যালয়
কখনোও বা কলেজ, এইভাবে
ধাপে ধাপে এগিয়ে চলেছে আমাদের নলেজ।
কত পাখি আসে যায়
কত হাঁসি কত মজা করে জীবন কাটায়।
কিন্তু, সময়ের সাথে সাথে তো সবই পালটায়
পালটে যায় জীবনের এক একটা স্তর,
পালটে যায় রাস্তা- ঘাট বাড়ি-ঘর ।
ঋতুভেদের মতো পালটে যায় মানুষের মন
এইভাবে শুরু হয়ে যায় নিঃসঙ্গ জীবন।
এটাই যে সময়ের সাথে সাথে জীবনের খেলা।

কলমে সৌভিক ভান্ডারী, বীরভূম