শরীর - মন
পিঠ যখন দেয়াল ছোঁয়,
ক্লান্তি শরীর পাশে পাই,
মন একঘেঁয়ে জীবন থেকে,
বেরিয়ে ডানা মেলতে চাই.
হাত চাই সহজ শীতল স্পর্শ…
পা এর আবার রাগ ভারি, তাকেও,
ঘর বন্দি ভেঙে,একছুট,
দেবে, দুর দেশ পাড়ি…
মন এখন প্রাপ্তবয়স,
মন এখন বুদ্ধিমান্,
মন এখন ,মা হয়েছে,
মেয়ে সে, ভাবা, বারন্..